ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

সুদানে ভূমিধসে ১ হাজার মানুষ নিহত

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভূমিধসে নিহত হয়েছে অন্তত ১ হাজার মানুষ। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৮ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৮ সময়
সুদানে ভূমিধসে ১ হাজার মানুষ নিহত ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভূমিধসে নিহত হয়েছে অন্তত ১ হাজার মানুষ। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।


স্থানীয় প্রশাসন জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর গেলো রোববার ভয়াবহ ভূমিধসের শিকার হয় দারফুর প্রদেশের ম্যারা মাউন্টেইন এলাকা। এতে পুরোপুরি ধ্বংস হয়ে যায় একটি গ্রাম।


অঞ্চলটির শাসন ক্ষমতায় থাকা বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে, ভয়াবহ ভূমিধসের জেরে তারাসিন গ্রামে কেবল একজন মানুষ বেঁচে থাকার খবর মিলেছে। বিপর্যস্ত পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থার কাছে সহায়তার আবেদন জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।


উল্লেখ্য, সুদানের দারফুরে ২ বছর ধরে চলমান গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু মানুষ আশ্রয় নিয়েছে ম্যারা মাউন্টেইন এলাকায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ