ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

যেসব নেককাজ কবরের আযাব হতে মুক্তির কারণ হতে পারে

ফকিহ আবুল লাইস আস-সামারকান্দি রহ. বলেন, যে ব্যক্তি কবরের আযাব হতে নাজাত পেতে চায় তার চারটি কাজ করতে
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:১৭ সময়
যেসব নেককাজ কবরের আযাব হতে মুক্তির কারণ হতে পারে ছবি: সংগৃহীত

ফকিহ আবুল লাইস আস-সামারকান্দি রহ. বলেন, যে ব্যক্তি কবরের আযাব হতে নাজাত পেতে চায় তার চারটি কাজ করতে হবে এবং চারটি কাজ বর্জন করতে হবে।  যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য বন্ধুত্ব ও আনন্দের ঘর। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর। নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হবে।’ (তিরমিজি, হাদিস : ২৩০৮)

পানি পান করার সুন্নাতসমূহ

 করণীয় চারটি কাজ:

১. পাঁচ ওয়াক্ত নামায পাবন্দীর সাথে আদায় করতে হবে।

২. আল্লাহর রাস্তায় বেশি বেশি দান-খয়রাত করতে হবে।

৩. বেশি বেশি কুরআনুল কারিম তিলাওয়াত করতে হবে।

৪. অধিক পরিমাণে মহান আল্লাহর যিকির করতে হবে। কেননা, এ আমলগুলো কবরকে আলোকিত এবং প্রশস্ত করে।

বর্জনীয় চারটি কাজ:

১. মিথ্যা বলা।

২. খেয়ানত করা।

৩. কুৎসা রটানো ।

৪. পেশাবের ছিটা-ফোঁটা থেকে বিরত না থাকা। — (তাচ্ছিল গাফিলিন)

 সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ:

মানুষকে আল্লাহ তায়ালা সৃষ্টিগতভাবেই এ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যে, তারা অন্যের স্বভাব, অবস্থা কোনো চেষ্টা ছাড়াই, মনের অজান্তে খুব দৃঢ়তার সাথে অতি দ্রুত গ্রহণ করে নেয়; চাই তা ভালো কিংবা খারাপ হোক। এজন্য ভালো সঙ্গী অনেক উপকারী । এ সঙ্গতা ভালো প্রভাব সৃষ্টি করে, অপর দিকে খারাপ সঙ্গ অত্যন্ত খারাপ প্রভাব সৃষ্টি করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?