ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী চেতনা ধরে রাখার আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের

জুলাই অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী যে চেতনা তৈরি হয়েছিল, তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। একই
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৪ সময়
অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী চেতনা ধরে রাখার আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী যে চেতনা তৈরি হয়েছিল, তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। একই সাথে সরকারের কর্মপরিধি নিয়েও প্রশ্ন তোলেন এ অর্থনীতিবিদ।


সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে সিপিডির উদ্যোগে সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণে প্লাটফর্ম ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচের’ আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ড. দেবপ্রিয় বলেন, অভ্যুত্থানের পর সংস্কার নিয়ে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা তৈরি হয়েছিল তা এখন অনেকটাই থেমে গেছে। এর পেছনে বড় ধরনের স্বার্থের সংঘাত আছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।


তিনি বলেন, বাংলাদেশের ওপর দিয়ে এই মুহূর্তে একটি ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ের মধ্যেও সম্পদ রক্ষা করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর সংস্কার নিয়ে মানুষের যে প্রত্যাশা জেগেছিল, তা যথাযথ গুরুত্ব পাচ্ছে কি না—  তা নজরে রাখবে বাংলাদেশ রিফর্ম ওয়াচ।


তিনি আরও বলেন, সরকারের সাথে যে উৎসাহ নিয়ে নাগরিক সমাজ কাজ শুরু করেছিল, তাতে এখন ভাটা পড়েছে। রিফর্ম ওয়াচের সংলাপে তিনি আরও বলেন, পিছিয়ে পড়া মানুষের কথা তেমন বলা হচ্ছে না। প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে?


অনুষ্ঠানে অর্থনীতিবিদরা অভিযোগ করেন, সংস্কারের জন্য বিভিন্ন কমিশন ও কমিটি গঠিত হলেও কার্যত কোনো কাজ হয়নি। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা