ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ

বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।রোববার
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ছবি : সংগৃহীত

বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।


রোববার (৩১ আগস্ট) পাঁচ দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে রাতে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি।


তিনি বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলার ঘটনা স্বাভাবিক নয়, এটি উদ্বেগজনক ঘটনা। এছাড়া, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।


এ সময় ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


তিনি বলেন, গণভ্যুত্থানের শক্তিকে অবদমন করার জন্য নুরের ওপর এই হামলা করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা হয়েছে। এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সংগঠিত হয়েছে, যেটা উদ্বেগের। সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন এনসিপি নেতা।


উল্লেখ্য, গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নুরের আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ