ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

জাতীয় দলে না থাকলেও চাহিদার কমতি নেই সাকিবের

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন দেখা যাচ্ছে না সাকিব আল হাসানকে। তবে ক্রিকেট থেকে দূরে নেই তিনি। বিশ্বের
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ৩:১৪ সময়
জাতীয় দলে না থাকলেও চাহিদার কমতি নেই সাকিবের ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন দেখা যাচ্ছে না সাকিব আল হাসানকে। তবে ক্রিকেট থেকে দূরে নেই তিনি। বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগই এখন তার ব্যস্ততার মঞ্চ। ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে যাচ্ছেন বর্তমানে, আর সামনেই তার নতুন গন্তব্য কানাডা।


আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে কানাডা সুপার সিক্সটি লিগ, যেখানে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। টি-টেন ফরম্যাটের এই আসরে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার। দলটির স্কোয়াডে আছেন আরও কয়েকজন তারকা ক্রিকেটার-অ্যান্ড্রু টাই, ইসুরু উদানা, টম মুরস ও জশ ব্রাউন।


শুধু তাই নয়, এ টুর্নামেন্টে খেলবেন বিশ্বের খ্যাতনামা ক্রিকেটার কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান ও সিকান্দার রাজা। ফলে প্রতিযোগিতার মান নিয়েও ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।


এবারই প্রথম নয়, কানাডার মাটিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে নামছেন সাকিব। এর আগেও গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়েলের হয়েই মাঠে নেমেছিলেন তিনি। সিপিএল, পিএসএল থেকে শুরু করে লঙ্কান প্রিমিয়ার লিগ-ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ তিনি। সামনে যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও খেলার সম্ভাবনা রয়েছে।


কিন্তু জাতীয় দলের সঙ্গে সাকিবের সংযোগ আপাতত নেই। গত বছর ভারতের বিপক্ষে শেষ টেস্ট সিরিজ খেলার পর আর লাল-সবুজ জার্সিতে মাঠে নামেননি তিনি। রাজনৈতিক টানাপোড়েনের পর দেশে ফেরেননি। বলা যায় বাংলাদেশের হয়ে তার ক্যারিয়ারটাও প্রায় শেষ!

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু