ঢাকা | |

ক্রিকেট মাঠ থেকে বোর্ডরুমে, নতুন পরিচয় চাইছেন তামিম

অবশেষে গুঞ্জনের ইতি! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অক্টোবরে হবে কীনা নিশ্চিত নয়, তবে একটা ব্যাপার ঠিকই নিশ্চিত
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪৪ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪৪ সময়
ক্রিকেট মাঠ থেকে বোর্ডরুমে, নতুন পরিচয় চাইছেন তামিম ছবি : সংগৃহীত

অবশেষে গুঞ্জনের ইতি! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অক্টোবরে হবে কীনা নিশ্চিত নয়, তবে একটা ব্যাপার ঠিকই নিশ্চিত করলেন তামিম ইকবাল। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক অংশ নেবেন নির্বাচনে। ক্রিকেট মাঠ থেকে বোর্ডরুমে আসতে প্রস্তুত তিনি।


দীর্ঘদিন ধরে তার বোর্ডে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও এবার তিনি নিজেই নিশ্চিত করলেন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে। প্রথম ধাপে পরিচালক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশসেরা এই ওপেনার, ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে সভাপতির দৌড়ে নামার কথাও ভাবছেন তিনি।


ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তামিম জানান, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি হতে হলে আগে পরিচালক নির্বাচিত হওয়া বাধ্যতামূলক। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত পরিচালকরা পরবর্তীতে সভাপতি বেছে নেন। তাই সরাসরি সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, বোর্ডে কাজ করতে চাইলে গুরুত্বপূর্ণ আসনে থাকা দরকার, আর সে কারণেই তিনি নির্বাচনমুখী হচ্ছেন।


বিসিবির বর্তমান নিয়ম অনুযায়ী ২৫ সদস্যের বোর্ডে পরিচালক নির্বাচিত হন তিনটি শ্রেণি থেকে। ঢাকাভিত্তিক ক্লাবগুলোর ভোটে আসে ১২ জন প্রতিনিধি, জেলা ও আঞ্চলিক কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয় আরও ১০ জন। ‘অন্যান্য প্রতিনিধি’ কোটা থেকে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আসে আরও দুইজন পরিচালক। এরপর এদের ভোটেই নির্ধারিত হয় সভাপতি।


তামিম ইতোমধ্যে দুটি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সংগঠক হিসেবে, যার যেকোনো একটি থেকে কাউন্সিলরের মাধ্যমে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন তিনি। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে যোগ্য নেতৃত্ব দরকার উল্লেখ করে তামিম বলেন, অনেকেই পরিচালক হতে চান, তবে মনোযোগ দেওয়া উচিত কারা সত্যিকার অর্থে ক্রিকেটের কল্যাণে কাজ করতে পারবেন।


এবারের নির্বাচন আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়ম অনুযায়ী, নির্বাচনের অন্তত এক মাস আগে কাউন্সিলর তালিকা প্রকাশ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। ফলে খুব শিগগিরই নির্বাচন কমিশন ভোটের সময়সূচি ঘোষণা করবে।


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবালের বোর্ডে প্রবেশের সিদ্ধান্ত নিঃসন্দেহে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে!

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’