ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

নেত্রকোনায় জেলা বিএনপির সভাপতি আনোরুল হক, সম্পাদক রফিকুল ইসলাম

নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে অধ্যাপক ডা.আনোয়ারুল হক সভাপতি এবং ডক্টর রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১৮ সময়
নেত্রকোনায় জেলা বিএনপির সভাপতি আনোরুল হক, সম্পাদক রফিকুল ইসলাম ছবি : সংগৃহীত

নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে অধ্যাপক ডা.আনোয়ারুল হক সভাপতি এবং ডক্টর রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি নতুন নির্বাচিত পেয়েছে।


শনিবার (৩০ আগস্ট) ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণ করা হয়।


সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এবং অ্যাডভোকেট মাহফুজুল হক। অধ্যাপক ডা. আনোয়ারুল হক ছাতা প্রতীকে ১,২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, অ্যাডভোকেট মাহফুজুল হক চেয়ার প্রতীকে ২১১ ভোট পান।


সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল্লাহ আল মামুন খান রনি , এস.এম. মনিরুজ্জামান দুদু এবং ডক্টর রফিকুল ইসলাম হিলালী । তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ড. রফিকুল ইসলাম হিলালী মাছ প্রতীকে ৭৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে আব্দুল্লাহ আল মামুন খান রনি গরুর গাড়ি প্রতীকে ৭২১ ভোট এবং এস,এম মনিরুজ্জামান দুদু ফুটবল প্রতীকে ১৮ টি ভোট।


রাতে নির্বাচনের প্রধান কমিশনার এডভোকেট এম.এ. আউয়াল সেলিম নির্বাচনের ফলাফল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীনের হস্তান্তরের পর সবার সামনে ঐতিহাসিক জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মঞ্চে এ ফলাফল পাঠ করেন।


সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১০টি উপজেলা ও ৫টি পৌরসভায় মোট ১৫টি সাংগঠনিক ইউনিটির প্রত্যেকটির ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ১,৫১৫ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে এ নতুন নেতৃত্ব নির্বাচিত করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ