ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

‘বাংলাদেশপন্থীরা ছাড়া এদেশে কেউ রাজনীতি করতে পারবে না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশপন্থীরা ছাড়া এদেশে আর কেউ
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১৫ সময়
‘বাংলাদেশপন্থীরা ছাড়া এদেশে কেউ রাজনীতি করতে পারবে না’ ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশপন্থীরা ছাড়া এদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। আমাদের যারা সুশীল সমাজ তারা স্বাধীনতার কথা বলে আওয়ামী লীগকে ও জাতীয় পার্টিকে জায়গা করে দিতে চাই। আমরা পরিষ্কার বলে দিয়েছি যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।


শনিবার (৩০ আগস্ট) সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ের পিৎজা মিলান সেন্টারে জেলা এনসিপি আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ফ্যাসিস্ট ও তাদের দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ তো পারবেই না, সেইসঙ্গে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি গণতন্ত্র ধ্বংস করার মূল।


তিনি আরও বলেন, শুক্রবারের (২৯ আগস্ট) ঘটনার পর জিএম কাদেরের পুরানো ভিডিওগুলো ফেসবুকে আবারও আসতেছে। ভারত থেকে সফর করে এসে কি বলেছিলেন? বলেছিলেন আমি ভারতে কাদের কাদের সঙ্গে মিটিং করেছি তা বলব না। কিন্তু আমাকে এই নির্বাচনে অংশ নিতে হবে। তাহলে এরা তো ভারতের এজেন্ট। এরা তো বাংলাদেশপন্থী কোনো দল না। এরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।


সরোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সন্ত্রাসী গোষ্ঠী। আর এটার সহায়ক শক্তি জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির জন্য শুক্রবার ঢাকা শহরে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর একাংশ। নুরুল হক নুর আমাদের গণঅভ্যুখ্যানের পক্ষের শক্তি। তিনি হাসপাতালে এখনো কিটিক্যাল অবস্থার মধ্যে আছেন। তার নাক, পিঠ ফাটিয়ে দেয়া হয়েছে, মস্তিষ্কে রক্ত ক্ষরণ হচ্ছে। যেভাবে তাদের পার্টির অফিসের ভেতরে ঢুকে হামলা করা হলো, বেধড়ক পেটানো হলো, এটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। এটা শুধু নুরুল হক নুরের ওপর হামলা হয়নি, এটা আমাদের ওপর হামলা হয়েছে। এই হামলার পেছনে পুলিশের যারা নির্দেশ দিয়েছে, সেনাবাহিনীর যারা নির্দেশ দিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, মেসবাহ কামাল, সদস্য মুফতি ইনজিমামুল ইসলাম, সাতক্ষীরা জেলা এনসপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়ক এস কে আহসান উল্লাহ, অধ্যক্ষ আকতারুজ্জামান, জুলাই যোদ্ধা রাদিদ হাসান প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ