ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানায় সেনাবাহিনীর অভিযান, আটক ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।শনিবার (৩০ আগস্ট) গোয়েন্দা
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ২:১৯ সময়
সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানায় সেনাবাহিনীর অভিযান, আটক ৪ ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।


শনিবার (৩০ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে সেনারা ওই কারখানা থেকে চারজনকে আটক করে।


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কারখানা থেকে ছয়টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ দুটি ওয়াকিটকি, একটি মেগাফোন, চারটি প্যারাসুট ফ্লেয়ার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


আটকদের থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই অভিযানটি খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন পরিচালনা করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ