ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন: সভাপতি সালেহউদ্দিন, সদস্য সচিব রিজওয়ানা

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ২:৩ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ২:৩ সময়
জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন: সভাপতি সালেহউদ্দিন, সদস্য সচিব রিজওয়ানা ছবি : সংগৃহীত

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ৭ সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে সরকার।


রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) এই কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়।


এতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য সচিব এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে সদস্য করা হয়েছে।


এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও সদস্য হিসেবে থাকছেন জনপ্রশাসন বিষয়ক কমিটিতে।


এই কমিটির কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে:


⚫ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ যুগ্মসচিব ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ প্রদান করবে।


⚫ জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ