ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। এতে নিয়মিত শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৮ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৮ সময়
সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। এতে নিয়মিত শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বলে জানানো হয়। তবে যারা আগের বছর এক বা একাধিক বিষয়ে ফেল করেছে, অথবা ফল খারাপ হওয়ায় ফের পরীক্ষা দিতে চায়, তাদের পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষায় অংশ নিতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।



নোটিশে বলা হয়, ২০২৬ সালে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এছাড়া যেসব শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত/ মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে, তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি (পূর্ণাঙ্গ সিলেবাস) অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২৪ সাল পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। ২০২৫ সালে পূর্ণাঙ্গ সিলেবাস ও পূর্ণাঙ্গ সময়ে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। তবে কারিকুলাম বাতিলের কারণে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের এসএসসি পরীক্ষা আবারও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।


এনসিটিবির মাধ্যমিক শিক্ষাক্রম বিভাগের সদস্য ও সংস্থাটির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. রবিউল কবির চৌধুরী জানান, ২০২৪ সালে যারা নবম শ্রেণিতে নতুন কারিকুলাম পড়েছিল, তারাই ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। গণঅভ্যুত্থানের পর সরকার ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত কারিকুলাম বাতিল করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ২০১২ সালে প্রণীত কারিকুলাম যা সৃজনশীল নামে পরিচিত, সেই শিক্ষাক্রমে ফিরে যায়। ফলে শুধু দশম শ্রেণিতে এক বছর পড়ে এসএসসি পরীক্ষা দিতে হচ্ছে তাদের। এজন্যই আমরা এক বছরের উপযোগী একটি সিলেবাস করে দিয়েছি। এটার ওপর পরীক্ষা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা