ঢাকা | |
সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জে হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় শেখ হাসিনা, ওয়ায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৪ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৪ সময়
নারায়ণগঞ্জে হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় শেখ হাসিনা, ওয়ায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসাইন এই অভিযোগপত্র দাখিল করেন।


এছাড়াও চার্জশিটে অভিযুক্তরা হলেন, সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারী ইয়াসিন মিয়া, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল, আবু বকর সিদ্দিক, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল ও ওমর ফারুক।


এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত লতিফের বাবা গত বছরের ৯ সেপ্টেম্বর এই হত্যা মামলা দায়ের করেন।


নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, আগামী বুধবার চার্জশিটটি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করা হবে। মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর। চার্জশিটে অভিযুক্ত আসামিদের মধ্যে দুইজন গ্রেফতার রয়েছেন। বাকিরা এখনো পলাতক রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ