ঢাকা | |
সংবাদ শিরোনাম :

সুন্দরবন থেকে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫০ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫০ সময়
সুন্দরবন থেকে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক ছবি : সংগৃহীত

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।


মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান।


তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশে বনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬ টায় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় একটি অভিযান চালায়।


এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে ১ টি একনালা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে কোস্ট গার্ড।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাত আলমগীর হোসেন সাগর (৪৫) স্বীকার করেন সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। তার বাড়ি বাগেরহাটের মোংলায়।


আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্র-গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ