ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি’ হবে: ট্রাম্প

গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি’ হবে: ট্রাম্প ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন।’


ট্রাম্প বলেন, ‘এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।’


ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।


ট্রাম্প এমন সময়ে এ মন্তব্য করলেন যখন ইসরায়েলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে ৬ সাংবাদিকসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়টার্স ও আলজাজিরায় কর্মরত সাংবাদিকও ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা