ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

টাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।সোমবার
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫১ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫১ সময়
টাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত ছবি : সংগৃহীত

সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ২৫ আগস্ট  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


টাঙ্গাইল জেলা প্রশাসক জনাব শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (তদন্ত) কমিশনার মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী।


গণশুনানিতে বক্তারা বলেন, ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জনগণের অভিযোগ শোনা, দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা তৈরিই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। 


এসময় বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো জেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে তুলে ধরেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযোগ তুলে ধরা হয়।


জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় । এছাড়াও অনেক অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন টাঙ্গাইলের দূর্নীতি দমন কমিশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা