ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

চট্টগ্রামে টিসিবি’র সয়াবিন তেল জব্দ, আটক এক

চট্টগ্রামের ফটিকছড়িতে খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৬ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৬ সময়
চট্টগ্রামে টিসিবি’র সয়াবিন তেল জব্দ, আটক এক ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (২৫ আগস্ট) ভোরে উপজেলার নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরের গুদামে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। এসময় দোকান মালিক মো. ইকবাল (৩৮) কে আটক করা হয়। তিনি ধর্মপুর ইউনিয়নের রায়দার বাড়ির খায়রুল বশরের ছেলে।


প্রশাসনের ভাষ্য, সরকারি ভর্তুকির এই তেল খোলা বাজারে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও দোকানটি দীর্ঘদিন ধরে গোপনে মজুদ করে সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি দামে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয় এসব তেল।


ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, খোলা বাজারে টিসিবির তেল বিক্রির দায়ে দোকান মালিককে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


অভিযানকালে ফটিকছড়ি থানা পুলিশ, নানুপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং বাজার পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা