ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: তাহের বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয় তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, সেই ৩ কর্মকর্তাকে বদলি টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দলটির মহাসচিব ইউনুস আহমেদ স্বাক্ষরিত
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১২:৭ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১২:৭ সময়
ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা ছবি : সংগৃহীত

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দলটির মহাসচিব ইউনুস আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজীকে ঝালকাঠি-১ আসনে দলের প্রার্থী ঘোষণা করা হয়।


কয়েক মাস পূর্বে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ডা. সিরাজুল ইসলাম সিরাজীকে প্রার্থী ঘোষণা করা হলেও এই বিজ্ঞপ্তিতেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়।


এদিকে ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হকের সমর্থনে ইসলামী আন্দোলন কোনো প্রার্থী দেবে না এমন কথা শোনা গেলেও আজকের এই ঘোষণার মাধ্যমে সেই জল্পনা-কল্পনার অবসান হলো। এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম আল হাদি বলেন, ‘ঝালকাঠি-১ আসনে বিলম্বে আমরা প্রার্থী ঘোষণা করেছি। স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হককে আমরা আমাদের দলের ব্যানারে নির্বাচন করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড় থাকায় আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে।’


উল্লেখ্য, ইতোপূর্বে জামায়াতে ইসলামী অনানুষ্ঠানিকভাবে তাদের ঘোষিত প্রার্থীকে নিষ্ক্রিয় করে স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হককে সমর্থন দেয়। ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ড. ফয়জুল হক বলেন, ‘আমি সকল ইসলামী দলের সমর্থন কামনা করি, তাই কোনো দলীয় ব্যানারে যেতে পারিনি। তবে ইতোমধ্যে জামায়াত আমাকে সমর্থন জানিয়ে আমার নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি

কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি