ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

‘বিএনপির গুণ্ডা মনোভাব সংস্কার না করলে প্রতিরোধের মুখে পড়তে হবে’

বিএনপির আগ্রাসী ও গুণ্ডা মনোভাব সংস্কার না করলে প্রতিরোধের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩৬ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩৬ সময়
‘বিএনপির গুণ্ডা মনোভাব সংস্কার না করলে প্রতিরোধের মুখে পড়তে হবে’ ছবি : সংগৃহীত

বিএনপির আগ্রাসী ও গুণ্ডা মনোভাব সংস্কার না করলে প্রতিরোধের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।


রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনে এনসিপি নেতাকে মারধরের ঘটনায় অভিযোগ জানাতে ইসিতে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।


হাসনাত বলেন, বাংলাদেশের মানুষ আবার গুণ্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। কিন্তু বিএনপির যে আগ্রাসী ও গুন্ডাতন্ত্রী মনোভাব রয়েছে, তা সংস্কার না করলে বড় প্রতিরোধের মুখে পড়তে হবে।


তিনি বলেন, নির্বাচন কমিশন পার্টির অফিস হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনে ঢুকতে পুলিশ এনসিপির নেতাকর্মীদের বাধা দেয়, অপরদিকে বিএনপির নেতাদের ফ্রি এক্সিট দেয়।


তিনি আরও বলেন, আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে।


তিনি বলেন, বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক যারা রয়েছেন, যাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্লাটভোগী। যারা গুণ্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, আমরা বিএনপির সেই আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলতে চাই, আপনারা জনগণের পালসকে বুঝুন, ২৪ পরবর্তী জনগণের পালসকে বুঝুন।


রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এমন মন্তব্য করে তিনি বলেন, রুমিন ফারহানা ও ফজলুর রহমানের কর্মকাণ্ডগুলো বিএনপির হাই-কমান্ডের নির্দেশনাতেই হচ্ছে বলে আমরা মনে করছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা