ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে প্রয়োজন বড় বিনিয়োগ: সিপিডি

বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে বিশাল বিনিয়োগের প্রয়োজন বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ— সিপিডি।রোববার (২৪
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৩:১ সময়
বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে প্রয়োজন বড় বিনিয়োগ: সিপিডি ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে বিশাল বিনিয়োগের প্রয়োজন বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ— সিপিডি।


রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘এনডিসি ৩.০: ভবিষ্যৎ টার্গেট’ শীর্ষক আলোচনাসভায় এ তথ্য জানানো হয়। 


সংস্থাটির গবেষণায় বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যে দেশে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে প্রায় ৩০ হাজার মেগাওয়াট। চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত ৩০ শতাংশ সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৩৫ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন বিদ্যুৎকেন্দ্র বসাতে হবে।


এ লক্ষ্য পূরণে বিনিয়োগ প্রয়োজন ৩৫ থেকে ৪২ বিলিয়ন ডলার। সৌর ও বায়ুশক্তি হবে নবায়নযোগ্য বিদ্যুতের প্রধান উৎস।


সিপিডি বলছে, বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে আইনি বাধ্যবাধকতা, আন্তর্জাতিক অর্থায়ন এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের ওপর গুরুত্ব দিতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ