ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: তাহের বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয় তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, সেই ৩ কর্মকর্তাকে বদলি টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

ভোলাগঞ্জের সাদা পাথর ফিরিয়ে দিতে আলটিমেটাম

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর ফিরিয়ে দিতে আলটিমেটাম দিয়েছে সিলেটের জেলা প্রশাসন। জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, মঙ্গলবার
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪০ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪০ সময়
ভোলাগঞ্জের সাদা পাথর ফিরিয়ে দিতে আলটিমেটাম ছবি : সংগৃহীত

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর ফিরিয়ে দিতে আলটিমেটাম দিয়েছে সিলেটের জেলা প্রশাসন। জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে সাদাপাথর পৌঁছে দেওয়া না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার (২৩ আগস্ট) কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, এখনও কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় কিছু পাথর অনেকেই লুকিয়ে রেখেছেন। এসব পাথর উদ্ধারে এই দুই উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করা হয়েছে।


সভা শেষে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, আগামী মঙ্গলবারের (২৬ আগস্ট) মধ্যে যাদের কাছে এখনো সাদাপাথর রয়েছে তারা নিজ খরচে, নিজ উদ্যোগে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পৌঁছে দিবেন। যেহেতু জনপ্রতিনিধিরা সরকারের অংশ সেজন্য এই পাথর উদ্ধারে তাদেরও দায় রয়েছে। যার যার এলাকায় খোঁজ খবর নিয়ে সেই পাথর সাদাপাথর আগের জায়গায় পৌঁছানোর বিষয়ে উদ্যোগ নেবেন তারা।


জেলা প্রশাসক বলেন, এরইমধ্যে এই দুই উপজেলায় মাইকিং করে বিষয়টি অবহিত করা হয়েছে। এই সময়ের পর যার কাছে সাদাপাথর পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে পাথর পাওয়া যাবে সেই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি

কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি