ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সরকার বদলালেও পেনশন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: নির্বাহী চেয়ারম্যান

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান বলেছেন, সরকার বদলালেও পেনশন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।মঙ্গলবার (২৯ আগস্ট)
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৩, সকাল ৮:৪৪ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৩, সকাল ৮:৪৪ সময়
সরকার বদলালেও পেনশন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: নির্বাহী চেয়ারম্যান ছবি : অনলাইন
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান বলেছেন, সরকার বদলালেও পেনশন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

মঙ্গলবার (২৯ আগস্ট) মেট্রোপলিটন চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কবিরুল ইজদানী খান বলেন, সর্বজনীন পেনশন স্কিম একটি বিধিবদ্ধ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারি উদ্যোগ। এটি জনগণের স্কিম। সরকার এটি সুরক্ষার নিশ্চয়তা দেবে।

তিনি আরো বলেন, যদি সরকার বদল হয়, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বিশ্ব পরিস্থিতি খারাপ হয়, তারপরও পেনশন স্কিম নিয়ে সংশয়ের কোনো কারণ নেই।

আলোচনা সভায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান।

সভায় এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার একটানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের সকল পর্যায়ে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে, যা সর্বজনবিদিত। সার্বিক অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি “স্মার্ট বাংলাদেশ” গঠনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এই সরকার ব্যবসায়ী সম্প্রদায়সহ দেশের আপামর জনতার কল্যাণে অনেক সুদূরপ্রসারী ও সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে, যেগুলোর মধ্যে এই স্কিম অন্যতম একটি। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই বিবেচনায় শেষ বয়সে তাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিলো না। এই স্কিম সেই শূন্যতা পূরণে আনেকটা সহায়ক হবে।

তিনি আরো বলেন, আমি সকলের কাছে উদাত্ত আহবান জানাচ্ছি যে, আজকের এই আলোচনা সভা থেকে অর্জিত তত্ত্ব ও তথ্যসমূহ অন্য সকলের কাছে পৌঁছে দিব। যাতে করে পেনশন স্কিম বিষয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়ক হয়।

আলোচনা সভায় এমসিসিআই শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা