ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান লিখতে হবে।
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫১ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫১ সময়
পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে: আখতার হোসেন ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান লিখতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটি করতে হবে। তবে এতে কেউ কেউ বাঁধা দিচ্ছেন, যা আমাদের মাঝে ধোঁয়াশা তৈরি করছে।


শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, মৌলিক সংস্কারের রূপরেখায় গণপরিষদ নির্বাচনের কথা বারবার বলেছি। নির্বাচন যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারে তবে এর ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। ফ্যাসিবাদীর সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। অন্যথায় ভোটের দিকে গেলে গণতন্ত্র বাস্তবায়ন হবে না।


এনসিপির এই নেতা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা সংস্কারের জন্য কতটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কি না সেই প্রশ্ন রাখতে চাই। নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।


জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদে ক্ষমতার ভারসাম্য এনে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে বলে সবাই আশাবাদী ছিল। তবে এই সনদের বাস্তবায়ন কীভাবে হবে তা পরিষ্কার নয়। সংসদ কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা, নারী নেতৃত্বসহ সংবিধান সম্পর্কিত বিভিন্ন বিষয় পরবর্তী দলের হাতে ছেড়ে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু তাতে টেকসইভাবে সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা