ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯, ভর্তি জাতীয় বার্নে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতেদের উদ্ধার করে জাতীয়
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১০:৩২ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১০:৩২ সময়
নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯, ভর্তি জাতীয় বার্নে ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতেদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল মুড়ির ফ্যাক্টরি এলাকায় এই ঘটনা হয়।


দগ্ধরা হলেন, তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন।


স্থানীয়রা জানায়, স্বামী-সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা। রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বিস্ফোরন হয় ফ্রিজের কম্প্রেসার। চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে আহতদের উদ্ধার করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ