ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বাগেরহাটে ৪ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ

বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি, জামায়াতসহ
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৬ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৬ সময়
বাগেরহাটে ৪ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ ছবি : সংগৃহীত

বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মিলিত কমিটি।


বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে মোংলা-খুলনা, মোংলা-বাগেরহাট-ঢাকা মহাসড়কের কাটাখালি থেকে নওয়াপাড়া পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।


অবস্থান কর্মসূচিতে সম্মিলিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, স্বাধীনতার পর থেকে বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন বহাল ছিল। বর্তমান নির্বাচন কমিশনর একটি আসন কমানোর প্রস্তাব জেলাবাসীকে হতাশ করেছে। আমদের বঞ্চিত করা চলবে না। নির্বাচন কমিশন তার প্রস্তাব থেকে সরে না আসলে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে লাগাতার কঠোর আন্দোলন করা হবে। বাগেরহাটের একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাতে ইতিমধ্যে বাগেরহাট জেলাজুড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনূস, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবিসহ।


এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বাগেরহাট প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।


কর্মসূচি অনুযায়ী রোববার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলা-খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালি, খুলনা-বাগেরহাট-পিরোজপুর-বরিশাল মহাসড়কের নওয়াপাড়া, মোংলা-বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট সদর, মোল্লাহাট সেতু, পিরোজপুর-বাগেরহাট ও সাইনবোর্ড- শরণখোলা আঞ্চলিক মহাসড়কের সাইনবোর্ড মোড়সহ জেলা প্রশাসকের অফিসের সামনে সড়ক অবরোধ। একইদিন ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচি এবং সোমবার (২৫ আগস্ট) ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।


উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৩০ জুলাই দুপুরে সংবাদ সম্মেলন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা