ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দালালসহ ৯ বাংলাদেশিকে আটক

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৭ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৭ সময়
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দালালসহ ৯ বাংলাদেশিকে আটক ছবি : সংগৃহীত

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।


বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে সীমান্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে রাশেদ মিয়া (২০), পিরোজপুরের নেছারাবাদ থানার গণপতিকাঠী গ্রামের রমেশ রায়ের ছেলে প্রবাস রায় (৪৫) ও প্রবাস রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (২৬)। আটকদের মধ্যে বাকি ৪ জন নারী ও দুইজন শিশু রয়েছে।


বিজিবি জানিয়েছে, ভোর সাড়ে টার দিকে মহেশপুর সীমান্তের কুসুম বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। এসময় স্থানীয় দালালসহ তিনজনকে আটক করা হয়। আটকের মধ্যে ২ জন নারী।


এদিকে ভোর ৬টার দিকে সীমান্তের লড়াইঘাট বিওপির অপর এক অভিযানে দুই নারী ও ২ শিশুসহ আরও ৬ জনকে আটক করে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ