ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

কারাদণ্ড স্থগিত হলেও এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে দেওয়া
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:২৭ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:২৭ সময়
কারাদণ্ড স্থগিত হলেও এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান ছবি : সংগৃহীত
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে দেওয়া তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। এছাড়া এই মামলায় তাকে জামিনও দেন আদালত। তবে এখনই তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন।

বর্তমানে পাঞ্জাবের অ্যাটোক কারাগারে বন্দি আছেন তিনি। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠিত সরকারি গোপন নথি আইন বিশেষ আদালত— অ্যাটোক কারাগারে একটি চিঠি পাঠিয়েছে। এতে ইমরানকে কারাগারেই আটক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০ আগস্ট গোপন তারবার্তা প্রকাশ (সাইফার মামলা) মামলায় তাকে আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ আদালতের দেওয়া সেই চিঠি এরই মধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে অ্যাটোক কারাগারের সুপারিনটেনডেন্টের কাছে পাঠানো চিঠিতে বিশেষ আদালতের বিচারক হাসনাত মুহাম্মদ জুলকারনাইন বলেছেন, ‘অভিযুক্ত ইমরান খান নিয়াজি, পিতা ইকরামুল্লাহ খান নিয়াজি, ঠিকানা জামান পার্ক লাহোর— তাকে বিচারিক রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হলো, যিনি এরই মধ্যে বিভাগীয় জেলে আটক আছেন।

যদিও মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে তোশাখানা দুর্নীতি মামলা স্থগিতের নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। ওই সময় আদালত তার রায়ে কারাদণ্ড স্থগিত ও ইমরানকে জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

তোশাখানা মামলার রায় স্থগিত এবং জামিন দেওয়ার পর ধারণা করা হয়েছিল ইমরান কারাগার থেকে মুক্তি পাবেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, এখনই বাইরে বের হতে পারছেন না তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা