ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

পঞ্চগড়ে সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি আটক

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৬ ব্যাটালিয়ন।মঙ্গলবার
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪৪ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪৪ সময়
পঞ্চগড়ে সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি আটক ছবি : সংগৃহীত

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৬ ব্যাটালিয়ন।


মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮ টা ৩০ মিনিটে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।


আটক ব্যক্তিরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের মৃত উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মো. মনাব্বরের ছেলে মো. শামীম (৩২)।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিতরগড় বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৪৪/৪-আর থেকে প্রায় ১৪০ গজ ভেতরে পোকলাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের প্রাক্কালে ওই তিনজনকে আটক করা হয়।


জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা একাধিক দালালের মাধ্যমে ভারতে প্রবেশের জন্য মোট ৪৯ হাজার টাকায় চুক্তি করেছিলেন। তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা, দুটি বাটন ফোন এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


এ বিষয়ে ৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর নজরদারি নিশ্চিত করেছে এবং যেকোনো মূল্যে অনুপ্রবেশ রোধে দৃঢ় অবস্থানে রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা