ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা

লাগামহীন ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের দামেই উত্তাপ। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময়
ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা ছবি : সংগৃহীত

লাগামহীন ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের দামেই উত্তাপ। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে ছোটদানার মশুর ডালের দাম। ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে দামের এমন বৃদ্ধিতে বেকায়দায় পড়েছে ভোক্তা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে তদারকি নেই। পাইকারি পর্যায় থেকে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম।


ক্রেতার নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ডাল। দামের কারণে মাছ এবং মাংস যখন নাগালের বাইরে, তখন বিপুল সংখ্যক নিম্নবিত্তের ভরসায় থাকে এই পণ্য। কিন্তু সেই ডালের বাজার বেশ চড়া । পাইকারি পর্যায়ে কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে অন্তত ২০ টাকা। খুচরা পর্যায়ে বৃদ্ধির হার আরও বেশি। ক্ষুব্ধ সাধারণ মানুষ।


সবচেয়ে বেশি বেড়েছে ছোটদানার মশুর ডালের দাম। কেজিপ্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা কেজি দরে। বেড়েছে দেশি মশুর ডালের দামও।


বলা হচ্ছে আমদানি পর্যায়ে শুল্ক বৃদ্ধির কারণে বেড়েছে দাম। স্থানীয় উৎপাদন যেহেতু কম, তাই আমদানির ক্ষেত্রে সমস্যা সমাধানেও চুপ সংশ্লিষ্ট মন্ত্রনালয়।


হঠাৎ কেন বৃদ্ধি পেল ডালের দাম? এ বিষয়ে সরকারের কোন সংস্থার নেই তদারকি। বৃদ্ধির প্রকৃত কারণ খুঁজতে পদক্ষেপ নেই বললেই চলে।


তিন পণ্যের মধ্যে স্বল্পমূল্যে ট্রাকে মশুর ডাল বিক্রি করছে টিসিবি। কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল। ডালের মান নিয়েও ক্রেতারা প্রশ্ন তুলেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস