ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

গুরুতর অসুস্থ ভাষা সংগ্রামী আহমদ রফিক

ভাষা সংগ্রামী আহমদ রফিক গুরুতর অসুস্থ। ৯৮ বছর বয়সী এই ভাষা সৈনিককে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত বারোটার
  • আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
গুরুতর অসুস্থ ভাষা সংগ্রামী আহমদ রফিক ছবি : সংগৃহীত

ভাষা সংগ্রামী আহমদ রফিক গুরুতর অসুস্থ। ৯৮ বছর বয়সী এই ভাষা সৈনিককে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


চিকিৎসকরা জানান, আহমদ রফিককে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেশি। শরীরও বেশ দুর্বল। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে এ ধরনের অবস্থা দেখা দিতে পারে।


তার কেয়ারটেকার জানান, গত কদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। আগেও একটি হাসপাতালে সাত দিন চিকিৎসা নিলেও শারীরিক অবস্থান তেমন উন্নতি হয়নি। ২০০৬ সালে স্ত্রীর মৃত্যুর পর থেকে নিঃসন্তান এই ভাষা সংগ্রামী কেয়ারটেকার ও গাড়ি চালককে নিয়ে রাজধানীর ইস্কাটনের বাসায় বসবাস করছেন।


রবীন্দ্র গবেষকরা মনে করেন, রবীন্দ্রনাথের বিষয় ধরে ধরে সম্ভবত সবচেয়ে বেশি গবেষণা করেছেন আহমদ রফিক।


ভাষা আন্দোলনের উত্তাল সেই দিনগুলোতে ঢাকা মেডিকেলের তৃতীয়বর্ষের ছাত্র ছিলেন আহমদ রফিক। ফজলুল হক হল, ঢাকা হল ও মিটফোর্ডের ছাত্রদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলার কাজ করেছেন তিনি। পাশাপাশি সভা-সমাবেশ মিছিলে ছিলেন নিয়মিত।


১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনকারী ছাত্রদের মাঝে একমাত্র তার নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। ১৯৫৫ সালের শেষ দিকে প্রকাশ্যে এসে বেরিয়ে পড়াশোনায় ফেরেন আহমদ রফিক। পরে এমবিবিএস ডিগ্রি নিলেও চিকিৎসকের পেশায় যাননি তিনি। ১৯৫৮ সালে তার প্রথম প্রবন্ধের বই ‘শিল্প সংস্কৃতি জীবন’ প্রকাশ হয়। তারপর লেখালেখিতেই জীবন কাটিয়ে দিচ্ছেন।


১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণকারী এই লেখক পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্রত্ত্বাচার্য উপাধিসহ অনেক সম্মাননা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা