ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি

ডা. নিতাই হত্যায় পাঁচ আসামি ফাঁসি, চার জনের আমৃত্যু কারাদণ্ড

১৩ বছর আগে রাজধানীর বনানীতে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৪ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৪ সময়
ডা. নিতাই হত্যায় পাঁচ আসামি ফাঁসি, চার জনের আমৃত্যু কারাদণ্ড ছবি : সংগৃহীত

১৩ বছর আগে রাজধানীর বনানীতে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই) হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। এছাড়া অপর চার আসামির আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।


রোববার (১৭ আগস্ট) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিমের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ, বকুল মিয়া,


মাসুম মিন্টু ওরফে মিন্টু ওরফে বারগিরা মিন্টু মো. মো. হোসেন মিজি ও সাঈদ ব্যাপারী৷ মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেকের দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।


আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, সাইদুল, মাসুম ওরফে প্যাদা মাসুম, মো. আবুল কালাম ওরফে পিচ্চি কালাম ও ফয়সাল। আমৃত্যুর পাশাপাশি প্রত্যেকের দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।


এছাড়া রফিকুল ইসলাম নামে আরেক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।


দণ্ডের পাশাপাশি প্রত্যেকের দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।


সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এতথ্য নিশ্চিত করেন।


২০১২ সালের ২৩ অগাস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নিজের বাড়িতে খুন হন ডা. নিতাই। এ ঘটনায় ডা. নিতাইয়ের বাবা তড়িৎ কান্তি দত্ত ওই দিনই বনানী থানায় মামলা করেন।


২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ১০ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান।চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, চুরি করতে গিয়ে তারা ডা. নিতাই চন্দ্রকে হত্যা করেন। মিন্টু, রফিকুল, পিচ্চি কালাম, সাইদুল, প্যাদা মাসুদ, ফয়সাল এই মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


ওই বছরের ২২ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এছাড়াও পাঁচজন আসামি নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেন।


মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২২ আগস্ট রাত ১১ টার সময় মহাখালী ডা. কোয়ার্টার্সের উপরোক্ত বাসার নিচতলায় ভিকটিমের বাবা- মা এবং ২য় তলায় ডা. নারায়ন চন্দ্র দত্ত (নিতাই) ঘুমাতে যায়। ওইদিন ভোর ০৩.৪৫ মিনিটের দিকে নিতাইতের মা মঞ্জু দত্ত ২য় তলায় আওয়াজ শুনতে পায়। নিতাইয়ের মা ২য় তলায় উঠে দেখেন তার ছেলের বুকে ও মাথায় রক্তাক্ত আহত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। নিতাইয়ের মায়ের চিৎকারে প্রতিবেশী ডাঃ আক্তার হোসেনসহ নিরাপত্তা কর্মীরা আগাইয়া আসে এবং চিকিৎসার জন্য দ্রুত বক্ষব্যাধি হাসপাতালের আইসিইড ইউনিটে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।


এজাহারে আরও উল্লেখ করা হয়, চুরি করার সময় দেখে ফেলায় ডা. নিতাইকে হত্যা করা হয়। আসামিরা নগদ ৫ লাখ টাকা ও ২টি স্বর্ণের বালা নিয়ে যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ