ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৩৬ সময়
বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ ছবি : সংগৃহীত

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।


শনিবার (১৬ আগস্ট) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোতে ফোন করে এ বিশেষ নির্দেশনা দেওয়া হয়।


একাধিক দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে।


দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি নিশ্চিত করবেন। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকল না।


বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার। একই সঙ্গে তদারকির দায়িত্বও থাকবে।’


আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি জানালেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমে বার্তাটি তাদের কাছে পৌঁছেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা