ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

তফসিলের আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কমিশন যে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, তার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
তফসিলের আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ ছবি : সংগৃহীত

কমিশন যে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, তার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে নেবেন।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, ‘সরকারে থেকে কারোই নির্বাচন করা উচিত নয়। হয়ত পরিচিতির কারণে আমার (আসিফ) ও তথ্য উপদেষ্টা মাহফুজের কথা বেশি আসছে। কিন্তু বর্তমান সরকারে আরও অনেকে আছেন, যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল বা আছে। তারাও ভোট করলেও তফসিলের আগে পদত্যাগ করা উচিত।’


এনসিপিতে যোগ দেবেন কিনা, এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। বলেন, ‘এনসিপিতেই যোগ দেব, এটা ধরে নেওয়া উচিত হবে না। এটা পরে বিবেচনা করব।’


প্রধান উপদেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে আসিফ মাহমুদ বলেন, যেহেতু সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে সর্বকালের সেরা একটা নির্বাচন উপহার দিতে চায়, তাই সেটা হতেই হবে। আর যদি সেটা করা না যায়, সে ঐতিহাসিক দায় সবার ওপরই বর্তাবে।


কুমিল্লা থেকে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে বিষয়েও এখনও কোনো সিদ্ধান্ত নেননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ