টাঙ্গাইলের ভুঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ হাজার মানুষকে গণভোজ করালেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
রোববার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে গণভোজ অনুষ্ঠানে যোগ দেন।
উপজেলার কয়েকজন কর্মীর সাথে কথা হলে তারা জানান, গণভোজ ও আলোচনা সভা অনুষ্ঠানে এত লোকের সমাগম এর আগে কখনো দেখেনি। গণভোজে কমপক্ষে ৮-১০ হাজার মানুষ অংশ নেন। এরসাথে অনুষ্ঠানে সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নৌকায় ভোট চান আয়োজকরা।
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে এবং সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌরসভা মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরন দত্ত, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ প্রমুখ।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন