ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৭ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৭ সময়
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করল বিএসএফ ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তাদের পুশইন করা হয়।


চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।


গোলাম কিবরিয়া বলেন, চামুচা সীমান্তের ১৯৬/২-এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের পুশইন করে বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের অধীনে কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা। পরে পুশইনের শিকার ব্যক্তিদের আটক করেন চাঁনশিকারি ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটককৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাদের পরিচয় নিশ্চিত হয়েছে বিজিবি। পুশইনের ১৩ জনই পুরুষ।


তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা জানিয়েছেন তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর পুলিশ তাদেরকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর জন্য বিএসএফের কাছে হস্তান্তর করে।


এর আগে গত ২ জুন ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে আরও ৮ জনকে পুশইন করেছিল বিএসএফ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা