ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৬ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৬ সময়
কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে ছবি : সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। 


কর্তৃপক্ষ জানায়, কুড়িগ্রামে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা, দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় নদীটির অববাহিকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেইসাথে পানিতে ডুবে গেছে চরাঞ্চলের কৃষি জমি।


দুধকুমার নদী পাড়ের বাসিন্দা ফরিদুল, জুলহাস ও চান মিয়া জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে সমস্ত চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে।


তারা জানান, উপজেলার চরাঞ্চলে বসবাসরত মানুষদের জন্য এ সময়টি চরম দুশ্চিন্তার। বন্যার পাশাপাশি নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে তাদের।


নাগেশ্বরী উপজেলার চর বিষ্ণুপুর এলাকার শামসুল হক জানান, পুরো চরে পানি ঢুকেছে। চরের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে। রোপা আমন ধানের ক্ষেতও পানিতে ডুবে গেছে।


কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। এতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এ সময়, স্থানীয়দের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।


অপরদিকে, আসন্ন বন্যা মোকাবেলায় বন্যাপ্রবণ ৬ টি উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। উপজেলাগুলো হল— ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী ও চর রাজীবপুর। এসব কন্ট্রোল রুম বন্যার সার্বিক পরিস্থিতি তদারকি ও মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ