ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

এবার বাতিল হলো বিমানের কুয়েত ও দুবাই ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে। এর ফলে কোনো উড়োজাহাজ মেরামতের পর
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫২ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫২ সময়
এবার বাতিল হলো বিমানের কুয়েত ও দুবাই ফ্লাইট
যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে। এর ফলে কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে, কোনোটি গ্রাউন্ডেড করা হচ্ছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) এ পরিস্থিতিতে বাতিল হয়েছে বিমানের দুটি ফ্লাইট। একটি হচ্ছে ঢাকা থেকে কুয়েতগামী এবং অপরটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী রুটের ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আজ কুয়েত ও দুবাইয়ের দুটি ফ্লাইটই পরিচালিত হওয়ার কথা ছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে। উড়োজাহাজ সংকটে উভয় ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ঢাকা-কুয়েত রুটের বিজি-৩৪৩ ফ্লাইটটি ছাড়ার কথা ছিল বিকেল ৩টা ৪৫ মিনিটে। আর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইটটি বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আজকের বাতিল হওয়া কুয়েত ও দুবাইয়ের ফ্লাইটটি আগামীকাল ছেড়ে যাবে। নতুন সময়সূচি যাত্রীদের জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, রোমে যে ড্রিমলাইনার উড়োজাহাজটি গ্রাউন্ডেড আছে, সেটি উড্ডয়ন উপযোগী করতে আজ বিমানের নিজস্ব পাঁচজন প্রকৌশলী সেখানে গেছেন। আশা করা যাচ্ছে— সন্ধ্যা নাগাদ উড়োজাহাজটি উড্ডয়ন উপযোগী হবে। পরবর্তী সময়ে রোমের হোটেলে থাকা যাত্রী ও ক্রুদের ওই উড়োজাহাজে করে ঢাকায় আনা হবে ।

এর আগে ১০ আগস্ট রোমে বিমানের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ গ্রাউন্ডেড হয়। যা এখনো উড্ডয়ন উপযোগী করতে পারেননি বিমান কর্তৃপক্ষ। ফলে ওই ফ্লাইটে থাকা ২৬২ জন যাত্রীসহ ক্রুদের সবাইকে হোটেলে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা বিমানের খরচে হোটেলে থাকবেন। 

উল্লেখ্য, গত একমাসে উড়াল দেওয়ার আগে ও পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্তত ৯টি উড়োজাহাজে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। চাকা খুলে পড়া, ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়া, ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়াসহ বিভিন্ন সমস্যা উল্লেখযোগ্য। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস