ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

আগামী তিন ম্যাচে মেসিকে পাচ্ছেনা মায়ামি

আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফিফার অনুমোদিত ম্যাচ
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৩, দুপুর ১২:২৫ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৩, দুপুর ১২:২৫ সময়
আগামী তিন ম্যাচে মেসিকে পাচ্ছেনা মায়ামি ছবি : অনলাইন
আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফিফার অনুমোদিত ম্যাচ চলাকালীন বন্ধ থাকবে না এমএলএস। ফলে মেসিকে ছাড়াই খেলতে হবে ইন্টার মায়ামিকে। সেপ্টেম্বরের মতো অক্টোবরেও একই অবস্থা হবে।

নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হয়েছে লিওনেল মেসির। দলের হয়ে গোলও করেছেন তিনি।

ম্যাচের পরেই কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, চলতি মৌসুমে জাতীয় দলের খেলা থাকায় মায়ামির হয়ে তিনটি ম্যাচে খেলতে পারবেন না মেসি। নিউইয়র্ক রেড বুলসকে প্রথম ম্যাচে ২-০ হারিয়েছে মায়ামি। মেসি পরের দিকে নেমে গোল পেয়েছেন। শুরু থেকে মেসিকে নামাননি কোচ।

ম্যাচের পর ক্লাবের ওয়েবসাইটে মার্তিনো বলেন, আমাদের এ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ জাতীয় দলে যোগ দেওয়ার কারণে মেসি থাকবে না। এ বছর অন্তত তিনটি ম্যাচে খেলতে পারবে না। পরের বছরও তাই। তাই ও দলে না থাকলেও যাতে ভারসাম্য বজায় থাকে সেই চেষ্টা আমরা করব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা