ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

হিলিতে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজি প্রতি প্রকারভেদে দুই টাকা কমে নাসিক জাতের
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৩, দুপুর ১২:৮ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৩, দুপুর ১২:৮ সময়
হিলিতে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ ছবি : অনলাইন
দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজি প্রতি প্রকারভেদে দুই টাকা কমে নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৮ টাকায় এবং ইন্দর প্রদেশের পেঁয়াজ ৫৪ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভারত থেকে সরবরাহ বেশি এবং বৈরী আবহাওয়ার কারণে দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। কেজিপ্রতি ২০ টাকা বাড়িয়ে ২ টাকা কমার কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ভোক্তারা।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা জাহিদুল ইসলাম পলাশ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, তবে দাম অনেকটাই বেশি। পেঁয়াজ বেশি পরিমাণ কিনতেও ভয় লাগছে। কারণ প্রতি দিন দাম উঠানামা করছে।

বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৫৪ থেকে ৫৮ টাকা কেজি দরে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকেন।

বর্তমানে ২১০ মার্কিন ডলারে এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। অপরদিকে ৪০ শতাংশ শুল্ক দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসছে। ফলে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা