ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

হাসপাতালের গ্যারেজে প্রাইভেটকারের ভেতর মিলল দুই লাশ

রাজধানীর রমনার মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩১ সময়
হাসপাতালের গ্যারেজে প্রাইভেটকারের ভেতর মিলল দুই লাশ ছবি : সংগৃহীত

রাজধানীর রমনার মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র‍্যাব কাজ করছে।


সোমবার (১১ আগস্ট) ভোরে প্রাইভেটকারটি হাসপাতালের ভেতরে ঢোকে এবং দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়ির পেছনের সিটে পড়েছিল। প্রাইভেটকারটির সিরিয়াল নম্বর ঢাকা মেট্রো ৩৬-৩৭৪৫। গাড়িটি ভোরে মেডিকেলের ভেতরে ঢোকে। গাড়িটির মালিক জোবায়ের আহমেদ সৌরভ। তিনি উত্তরার বাসিন্দা।


এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। মরদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে আশা করছি দ্রুত জানতে পারবো।


তিনি আরও বলেন, হাসপাতালে রোগী ভর্তি থাকার তথ্য দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে গাড়িটি হাসপাতালের গ্যারেজে প্রবেশ করে। বেলা ১১টার দিকে গাড়িতে মরদেহ থাকার তথ্য পাওয়া যায়। গরমে মরদেহে পচন ধরেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ