ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

মোহাম্মদপুরে ফের কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং সদস্যদের হাতে আবারও দেখা যাচ্ছে অস্ত্রের মহড়া।সোমবার (১১ আগস্ট) ভোর ৪টা থেকে সকাল ৬টার
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫৪ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫৪ সময়
মোহাম্মদপুরে ফের কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং সদস্যদের হাতে আবারও দেখা যাচ্ছে অস্ত্রের মহড়া।


সোমবার (১১ আগস্ট) ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় তাদের প্রকাশ্যে এসব অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে।


স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বেড়েছে। এলাকায় আধিপত্য বিস্তার ও নানা অপরাধে এ সকল অস্ত্র ব্যবহার করা হচ্ছে।


কিশোর গ্যাং সদস্যরা প্রতিপক্ষকে ভয় দেখাতে দলে দলে বের হয়ে অস্ত্র প্রদর্শন করছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।


ক্যাম্পের এক বাসিন্দা বলেন, দুই দিন আগে এত অস্ত্র উদ্ধার হলো, তারপরও যদি এভাবে তারা ঘুরে বেড়ায়, তাহলে আমরা কিভাবে নিরাপদ থাকব?


এর আগে মাত্র দুই দিন আগে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সহস্রাধিকের বেশি সামুরাই ও অন্যান্য ধারালো অস্ত্র জব্দ করে সেনাবাহিনী। অস্ত্রগুলো বিভিন্ন গ্যাং সদস্যদের কাছে সরবরাহের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।


এমন অভিযানের পরও অস্ত্র হাতে মহড়ার বিষয় জানতে চাইলে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই সন্ত্রাসীদের চিহ্নিত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হবে।


উল্লেখ, গত কয়েকদিন ধরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির স্পট দখললে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে একাধিক চক্র। গত কয়েকদিনের চলা সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে, এমন ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেনি। ‎


গত ‎রোববার (১০ আগস্ট) দুপুর থেকে দুই দফায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কয়েক দফায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দা আহত হয়েছে।


তারা হলেন- বশির বাবুর্চি (৪০) ও মদিনা (২০)।


‎জেনেভা ক্যাম্প বাসিন্দাদের সূত্রে জানা যায়, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও বেজি নাদিম মিলে পিচ্চি রাজার মাদকের স্পট দখলে নিতে এ হামলা চালায়। বেশ কয়েকদিন যাবৎ পুরো জেনেভা ক্যাম্পের মাদকের আধিপত্য দখল করতে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলাসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা