ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।সোমবার (১১
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ছবি : সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।


সোমবার (১১ আগস্ট) ক্যানবেরায় মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। আমরা এই অধিকারকে বাস্তবে রূপ দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করব।’


দ্বি রাষ্ট্র সমাধানের গতি ত্বরান্বিত করতে সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে অস্ট্রেলিয়া এ পদক্ষেপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।


বৈঠক শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। তার অভিযোগ, ইসরাইল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। গাজার পরিস্থিতি বিশ্বের সবচেয়ে ভয়াবহ আশঙ্কাকেও ছাড়িয়ে গেছে।


ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে আলবানিজ বলেন, এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ফিলিস্তিনি সরকারে হামাসের কোনো ভূমিকা না থাকা, গাজার সামরিকীকরণ এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা।


আলবানিজ বলেন, গত দুই সপ্তাহে তিনি এ বিষয়ে ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা