ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আশুগঞ্জ সার কারখানায় শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও বৈষম্যমূলক বেতন কাঠামো বিলুপ্ত করে ‘এক করপোরেশন এক স্কেল’ বাস্তবায়ন চালুর
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, বিকাল ৫:২৮ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, বিকাল ৫:২৮ সময়
আশুগঞ্জ সার কারখানায় শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও বৈষম্যমূলক বেতন কাঠামো বিলুপ্ত করে ‘এক করপোরেশন এক স্কেল’ বাস্তবায়ন চালুর দাবিতে বিক্ষোভ করেছে সার কারখানার শ্রমিক-কর্মচারীরা।


রোববার (১০ আগস্ট) সকালে জেলার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড এর শ্রমিকরা এ বিক্ষোভ করেন। শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সার কারখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বক্তব্য রাখেন।


এসময় সিবিএ সাধারণ সম্পাদক আবু কাউসার বলেন, আমরা দুটি বিষয় নিয়ে এখনো জড়ো হয়েছি। বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ করপোরেশনের অধীনে আশুগঞ্জ ফার্টিলেইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি রয়েছে। এছাড়াও আরও সার কারখানা রয়েছে। এসব কারখানায় টেকনিশিয়ান ও অপারেটরদেরকে আলাদা একটি স্কেলে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। আমাদের একটাই দাবি আমরা বেতন কমিশনে আসতে চাই।


তিনি আরও বলেন, আশুগঞ্জ সার কারখানা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখেছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রেখে বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি করছে। এখন সার কারখানাটি ধ্বংসের পথে। এই কারখানার সঙ্গে মিসরের দুইটি সার কারখানা তৈরি করা হয়েছিল। তারা ১৬০০ মেট্রিক টন থেকে উৎপাদন বাড়িয়ে ২২০০ মেট্রিক টনে নিয়ে গেছে। অথচ শুধু গ্যাস সরবরাহের অভাবে আমাদের কারখানা বন্ধ রয়েছে। তিনি দ্রুত কারখানায় গ্যাস সরবরাহ করে সার উৎপাদন শুরু করার দাবি জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ