ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, মিলবে তেল-চিনি ও ডাল

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিয়মিত
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময়
ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, মিলবে তেল-চিনি ও ডাল ছবি : সংগৃহীত

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিয়মিত বিক্রির পাশাপাশি আজ রোববার (১০ আগস্ট) থেকে ঢাকা মহানগরে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু হবে।


টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) ঢাকা মহানগরে প্রতিদিন প্রতিটি ট্রাকে ৫০০ সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে।


এর পাশাপাশি চট্টগ্রাম মহানগরে ২৫টি, গাজীপুরে ছয়টি, কুমিল্লা মহানগরে তিনটি, ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে চারটি, পটুয়াখালী ও বাগেরহাটে পাঁচটি করে ভ্রাম্যমাণ ট্রাক ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত (শুক্রবার ছাড়া) দৈনিক পণ্য বিক্রয় কার্যক্রম চালাবে।


ভোজ্য তেল দুই লিটার ২৩০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা এবং মসুর ডাল দুই কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য বিক্রয় মূল্য আগের মতোই বহাল থাকবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস