ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা হুথিদের হামলায় ইয়েমেনের ৮ সেনা নিহত

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৫ সমঝোতা স্মারক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল সোমবার (১১ আগস্ট) ৩ দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৫ সমঝোতা স্মারক ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল সোমবার (১১ আগস্ট) ৩ দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে মঙ্গলবার দু’দেশের সরকারপ্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।


ওইদিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা।


বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের দুই মাস পর, গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন। যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর ছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ