ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

লোকসানে থাকা স্থলবন্দরগুলো বন্ধ করা হবে: নৌ পরিবহন উপদেষ্টা

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব স্থলবন্দর দিয়ে তেমন আমদানি-রফতানি হয়না এবং
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
লোকসানে থাকা স্থলবন্দরগুলো বন্ধ করা হবে: নৌ পরিবহন উপদেষ্টা ছবি : সংগৃহীত

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব স্থলবন্দর দিয়ে তেমন আমদানি-রফতানি হয়না এবং লোকশানে রয়েছে, সেসব বন্দর বন্ধ করে দেয়া হবে।


শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, ২৪টি বন্দরের মধ্যে ৮টি বন্দর বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এসব বন্দর থেকে কোনো আয় হচ্ছে না। এরইমধ্যে ৪টি বন্ধ করা হয়েছে। বড় বন্দরগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। এ সময় কিছু নদী বন্দর বেসরকারি খাতে পরিচালনার জন্য দেয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।


এর আগে, শনিবার সকালে হিলি বন্দর কাস্টমস কতৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন সাখাওয়াত হোসেন। এ সময় ব্যবসায়ীরা রাস্তাঘাট সংস্কার, ওয়ারহাউজ, অবকাঠামো উন্নয়নসহ বন্দরের জটিলতাগুলো তুলে ধরেন।


পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুন কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ