ঢাকা | |
সংবাদ শিরোনাম :

মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহতের ঘটনায় সেই চালকের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেন
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ১২:২ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ১২:২ সময়
মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহতের ঘটনায় সেই চালকের বিরুদ্ধে মামলা ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করা হয়েছে।


গতকাল শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে, প্রবাসী বাহার উদ্দিনের বাবা আব্দুর রহিম বাদি হয়ে বেগমগঞ্জ মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।


গাড়িচালক এনায়েত লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে।


এর আগে, গত মঙ্গলবার রাতে ওমান থেকে ছুটিতে দেশে ফিরেন প্রবাসী বাহার উদ্দিন। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে ভোরে গ্রামের উদ্দেশ্যে রওনা হন পরিবারের লোকজন। পথে নোয়াখালীর বেগমগঞ্জে খালে পড়ে প্রাণ হারান বাহারের পরিবারের ৩ শিশু ও ৪ নারী সদস্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ