ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র হরিণ জবাইয়ের ভিডিও ভাইরাল, কয়েক কিলোমিটার দূরে মিললো শাবক মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে যুক্তরাষ্ট্র-ইরান যোগাযোগ চলছে, এখনো চূড়ান্ত হয়নি ফের আলোচনার দিনক্ষণ বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ, কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা মহানবী (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান এমপি হানজালা

লিটন-সাকিবকে ছাড়াই দেশ ছেড়েছে বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনালে তিনবার শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এবার কি সাকিবের হাতে অধরা সেই ট্রফি
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:৩৭ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:৩৭ সময়
লিটন-সাকিবকে ছাড়াই দেশ ছেড়েছে বাংলাদেশ ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালে তিনবার শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এবার কি সাকিবের হাতে অধরা সেই ট্রফি ধরা দেবে? রবিবার দুপুরে সেই লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। অবশ্য সবাই সঙ্গী হতে পারেননি। জ্বরের কারণে যেতে পারেননি লিটন দাস। এছাড়া টিকিট না পাওয়াতে দলের সঙ্গে যেতে পারেননি জুনিয়র ক্রিকেটার তানজিম হাসান সাকিবও। এই দু’জন ছাড়া বাকি ১৫জন শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন।

সবকিছু ঠিকঠাকই ছিল লিটনের। শ্রীলঙ্কা থেকে ফিরে অনুশীলনও শুরু করেছিলেন। দুর্ভাগ্যবশত জ্বরে আক্রান্ত হয়ে শ্রীলঙ্কায় যাওয়া নিয়ে তার শঙ্কা তৈরি হয়েছে। যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘লিটনের জ্বর এসেছে। যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ হয়েছে। লিটন যদি সুস্থ হয় তাহলে রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হবে।’

ওয়ানডে ফরম্যাটে লিটন জাতীয় দলের সহ-অধিনায়ক। একই সঙ্গে তামিম ইকবালের অনুপস্থিতিতে ইনিংস উদ্বোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে। শেষ পর্যন্ত লিটন সুস্থ হয়ে না উঠলে বাংলাদেশের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে। লিটন ছাড়াও দলের বাকিদের সঙ্গে যাওয়া হয়নি পেসার তানজিম হাসান সাকিবের। এই পেসার যাবেন আলাদা ফ্লাইটে। সোমবার দুপুর একটার ফ্লাইটে জুনিয়র সাকিব লঙ্কাগামী বিমানে উঠবেন।  

রবিবার কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। ভ্রমণক্লান্তি এড়াতে এই দিন পুরো বিশ্রামে থাকবে সাকিব-মুশফিকরা। এশিয়া কাপ মিশন শুরুর আগে বাংলাদেশ দল হাতে সময় পাবে তিন দিন। পাল্লেকেলেতে আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম পর্বের পরের ম্যাচ খেলতে পাকিস্তান যাবে সাকিব আল হাসানের দল।

সুপার ফোরে গ্রুপ 'বি' থেকে উত্তীর্ণ হওয়া দুই দল বি-১ ও বি-২ হিসেবে বিবেচিত হবে। ওই হিসেবে বাংলাদেশ গ্রুপপর্বে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই সুপার ফোরে পৌঁছে যাবে। সুপার ফোরে উঠলে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে। সেখান থেকে লড়াই করে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু হবে কলম্বো ও লাহোর। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর, কলম্বোতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’