ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

গাজীপুরের মাওনা চৌরাস্তায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত দুইজনকে আটক করেছে
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২ ছবি : সংগৃহীত

গাজীপুরের মাওনা চৌরাস্তায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে।


নিহতের নাম জুয়েল (২৫)। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে। আটককৃতরা হলেন— রাকিব (২৫) ও রবিন (২৭)।


পুলিশ জানায়, চৌরাস্তায় অস্থায়ী এক চায়ের দোকানের ভেতর ঘুমাতে যায় কয়েকজন। এসময় ঘুমানোর জন্য বিছানো চটের ওপর শোয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। ধস্তাধস্তির এক পর্যায়ে রবিন নামে একজনের হাত কেটে গেলে এরই জেরে জুয়েলকে ছুরিকাঘাত করে রবিন ও তার অনুসারী রাকিব। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা