ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

অমাবস্যার প্রভাবে বরিশালে বিপৎসীমার ওপরে ৮ নদ-নদীর পানি

বরিশাল বিভাগের নদ-নদীগুলোতে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলজুড়ে উদ্বেগ বাড়ছে। অমাবস্যার প্রভাব ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ইতোমধ্যেই
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, দুপুর ১২:৪২ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, দুপুর ১২:৪২ সময়
অমাবস্যার প্রভাবে বরিশালে বিপৎসীমার ওপরে ৮ নদ-নদীর পানি

বরিশাল বিভাগের নদ-নদীগুলোতে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলজুড়ে উদ্বেগ বাড়ছে। অমাবস্যার প্রভাব ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ইতোমধ্যেই আটটি প্রধান নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে উপকূলীয় বিভিন্ন নিচু এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে জোয়ারের সময় কীর্তনখোলা, সুগন্ধা, বিষখালী, তেঁতুলিয়া, মেঘনা-সুরমা, বলেশ্বর, শ্রীমন্ত ও কঁচা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে।


বরিশাল, ভোলা, পটুয়াখালী ও ঝালকাঠির উপকূলীয় এলাকার অনেক নিচু অঞ্চল ইতোমধ্যে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি, তবে আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বরিশাল নগরসংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভোলা, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন নদীতেও বিপৎসীমা অতিক্রম করে পানি প্রবাহ অব্যাহত রয়েছে।


এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি থেমে থেমে বৃষ্টিপাতও অব্যাহত রয়েছে। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, লঘুচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি বাড়বে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান