ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে জি কে শামীমের খালাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৫ সময়
অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে জি কে শামীমের খালাস ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে খালাস দিয়েছে হাইকোর্ট।


বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তার আপিল মঞ্জুর করে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।


এর আগে, ২০২৩ সালের ১৭ জুলাই এই মামলায় জি কে শামীমকে ১০ বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত।


প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর চাঁদাবাজি ও টেন্ডার কারসাজির অভিযোগে জিকে শামীমকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরের বছরের ৪ আগস্ট অর্থপাচার মামলায় শামীমসহ সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর ১০ নভেম্বর ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। সেই মামলায় তাদের ১০ বছরের সাজা ঘোষণা করে আদালত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ